category

Saturday, December 2, 2017

Bad Genius (2017)


Bad Genius(২০১৭) মুভি রিভিউ:-
চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি তাতে না পড়ে ধরা। 😂😂😂
কথাটি তাচ্ছিল্যের ছলে হলেও এর ফলপ্রসূতা আমরা অনেকে পরীক্ষার সময়ে হাড়ে হাড়ে টের পেয়েছি। হয়ত নিজে করেছি কিংবা অন্যদের করতে দেখেছি তাও শৈল্পিক আঙ্গিকে।
আজকের গল্পটা ঠিক সেভাবে বেড়ে উঠেছে।

গণিতে মেডেলিস্ট এক মেধাবিনী তরুণী ছাত্রীর কলেজে ভর্তি হওয়ার পর থেকে সে কলেজের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে মেয়েটি। পরীক্ষার সময়ে তার বান্ধবী কে কৌশলে পরীক্ষায় সাহায্য করলে, তার সে বান্ধবীর সাথে সম্পর্ক আরো দৃঢ় হয়ে যায়। এরপর থেকে একে একে পুরো ক্লাসের সবাই মেয়েটির সাহায্য নিয়ে পরীক্ষায় পাশ করতে বসে থাকে। তাদের এই জায়গায় টেকনিক ও রয়েছে। ইচ্ছে করে কয়েকটি প্রশ্ন ভুল দাগাতো; যাতে কেউ সন্দেহ না করে।
একবার ভাবুন তো, পরীক্ষার হলে এক মেয়ে বসে পরীক্ষা দিচ্ছে। সে মেয়ের দায়িত্ব পরীক্ষার হলে বসা প্রত্যেক শিক্ষার্থী কে পাশ করানো। কিভাবে সম্ভব????
শিক্ষা কে এমন শৈল্পিক ভাবে চুরি-বিদ্যা দেখিয়েছে। পুরো মুভি দেখে মুভি দেখে কেবল বাহবা বেড়িয়েছে।
মুভি দেখে কেবল একটা কষ্ট মনে দাগ কেটে যাবে সবার। সেটা হল, এই মেয়ে যদি আমার বান্ধবী হত!!!!

No comments:

Post a Comment