category

Monday, May 29, 2017

২০১৯ সালে ‘দ্য অ্যাংরি বার্ডস–২’

রাগী পাখিদের আবারও দেখা যাবে রুপালি পর্দায়। কম্পিউটার ও স্মার্টফোনের জনপ্রিয় গেম অ্যাংরি বার্ডসের ওপর ভিত্তি করে নির্মিত প্রথম চলচ্চিত্রের ছবির ব্যাপক সাফল্যের পর দ্বিতীয় ছবি তৈরির ঘোষণা দিয়েছে ফিনল্যান্ডের স্মার্টফোন গেম নির্মাতা প্রতিষ্ঠান রোভিও। গত সোমবার এই প্রতিষ্ঠানটি ঘোষণা করে, ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর ‘দ্য অ্যাংরি বার্ডস’ চলচ্চিত্রের দ্বিতীয় পর্ব মুক্তি দেওয়া হবে।

‘অ্যাংরি বার্ডস’ গেমটির ১০ বছর পূর্তির দিনকেই দ্য অ্যাংরি বার্ডস ২ নামের এই চলচ্চিত্র মুক্তির সম্ভাব্য তারিখ হিসেবে নির্ধারণ করেছে রোভিও। দ্য অ্যাংরি বার্ডস চলচ্চিত্রটি বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছিল। বক্স অফিস মোজোর তথ্য অনুযায়ী, ২০১৬ সালের ২০ মে মুক্তি পাওয়া এই অ্যানিমেটেড চলচ্চিত্র বিশ্বজুড়ে প্রায় ৩৫ কোটি মার্কিন ডলার আয় করে। যার মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই আয় করেছিল ১০ কোটি ৭৫ লাখ ডলার।
দ্য অ্যাংরি বার্ডস ২ ছবিটি নির্মাণে রোভিও এন্টারটেইনমেন্টের সঙ্গে জুটি বেঁধেছে কলম্বিয়া পিকচার্স। আর সনি পিকচার্স ইমেজওয়ার্কস ছবিটির অ্যানিমেশনের কাজ করবে। থুরপ ভ্যান অরম্যান এবং জন রাইস ছবিটি যৌথভাবে পরিচালনা করবেন।

No comments:

Post a Comment