category

Monday, February 27, 2017

৮৯তম অস্কার

                        
ম্যানচেস্টার বাই দ্য সি
                                  
মুনলাইট
সেরা  চিত্রনাট্য: সেরা মৌলিক চিত্রনাট্য ও সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড) বিভাগে এবার অস্কার জিতল যথাক্রমে ‘ম্যানচেস্টার বাই দ্য সি’ ও ‘মুনলাইট’ ছবি দুটি।
এবারের অস্কার আসরে সেরা মৌলিক চিত্রনাট্য বিভাগে মনোনয়ন পেয়েছিল ‘হেল অর হাই ওয়াটার’, ‘লা লা ল্যান্ড’, ‘দ্য লবস্টার’, ‘ম্যানচেস্টার বাই দ্য সি’ ও ‘টোয়েন্টিয়েথ সেঞ্চুরি উইমেন’।
অন্যদিকে, সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড) বিভাগে অস্কার-প্রত্যাশী ছবিগুলো ছিল ‘অ্যারাইভাল’, ‘ফেন্সেস’, ‘হিডেন ফিগার্স’, ‘লায়ন’ ও ‘মুনলাইট’।
                                 
কেসি অ্যাফ্লেক
সেরা অভিনেতা:এবারের সেরা অভিনেতার অস্কারটি ঘরে তুললেন কেসি অ্যাফ্লেক, ‘ম্যানচেস্টার বাই দ্য সি’ ছবির জন্য।

এমা স্টোন

সেরা অভিনেত্রী: সব সুন্দরী ও গুণী অভিনেত্রীকে পেছনে ফেলে অস্কার ঘরে তুললেন এমা স্টোন। ‘লা লা ল্যান্ড’ ছবির জন্য তিনি সেরা অভিনেত্রী বিভাগে অস্কার জিতেছেন। 

স্বপ্নের স্বর্ণমূর্তি প্রথমবারের মতো হাতে নেওয়ার জন্য এমাকে পাল্লা দিতে হয়েছে ‘এল’ ছবির ইসাবেল হুপ্যার্ট, ‘লাভিং’-এর রুথ নেগা, ‘জ্যাকি’-এর নাটালি পোর্টম্যান ও ‘ফ্লোরেন্স ফস্টার জেনকিনস’-এর মেরিল স্ট্রিপের সঙ্গে।
এ বছরের মতো অপেক্ষার অবসান হলো। আরও একটি অস্কার জিতল ‘লা লা ল্যান্ড’ ছবিটি। এ ছবির জন্য সেরা পরিচালকের অস্কার জিতলেন ডেমিয়েন শ্যাজেল। 

৮৯তম অস্কার আয়োজনে এ বছর সেরা পরিচালক বিভাগে আরও মনোনীত ছিলেন ‘অ্যারাইভাল’ ছবির নির্মাতা ডেনিস ভিলেনুভ, ‘হ্যাকসো রিজ’-এর জন্য মেল গিবসন, ‘ম্যানচেস্টার বাই দ্য সি’-এর জন্য কেনেথ লোনারগান ও ‘মুনলাইট’-এর জন্য ব্যারি জেনকিনস।
                                 
সিটি অব স্টারস
  সেরা গান:  ৮৯তম একাডেমি অ্যাওয়ার্ডে গানের দুটি বিভাগেই জয় হয়েছে ‘লা লা ল্যান্ড’ ছবির। এ ছবির জন্য সেরা আবহসংগীত বিভাগে অস্কার জিতেছেন জাস্টিন হারউইট্জ। আর সেরা গান (বেস্ট সং) বিভাগে অস্কার জিতেছে এ ছবিরই ‘সিটি অব স্টারস’ গানটি।
সেরা আবহসংগীত বিভাগের জন্য এ বছর মনোনয়ন পেয়েছিল ‘জ্যাকি’, ‘লা লা ল্যান্ড’, ‘লায়ন’, ‘মুনলাইট’ ও ‘প্যাসেঞ্জারস’ ছবির আবহসংগীত। আর সেরা গান বিভাগে মনোনয়ন পেয়েছিল ‘লা লা ল্যান্ড’ ছবির ‘অডিশন’, ‘ট্রলস’-এর ‘কান্ট স্টপ দ্য ফিলিং’, ‘লা লা ল্যান্ড’-এর ‘সিটি অব স্টারস’, ‘জিম: দ্য জেমস ফোলে স্টোরি’-এর ‘দ্য এম্পটি চেয়ার’ ও ‘মোয়ানা’ ছবির ‘হাউ ফার আই উইল গো’গানগুলো।
                              
জুটোপিয়া
                                       
পাইপার

সেরা অ্যানিমেশন ছবি:বছরের সেরা অ্যানিমেশন ছবিগুলোকে অস্কারে দুটো বিভাগে পুরস্কৃত করা হয়। এর মধ্যে একটি বিভাগের নাম সেরা পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি। অন্যটি সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি। এ বছর প্রথম বিভাগটিতে সেরা হয়েছে ‘জুটোপিয়া’ আর দ্বিতীয়টিতে সেরা ‘পাইপার’।
সেরা পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবির বিভাগে মনোনয়ন পেয়েছিল ‘মোয়ানা’, ‘কুবো অ্যান্ড দ্য টু স্ট্রিংস’, ‘মাই লাইফ অ্যাজ আ জুকিনি’, ‘দ্য রেড টার্টাল’ ও ‘জুটোপিয়া’।সেরা অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য ছবি বিভাগে লড়াই করছে ‘ব্লাইন্ড ভায়সা’, ‘বরোড টাইম’, ‘পিয়ার সিডার অ্যান্ড সিগারেট’, ‘পার্ল’ ও ‘পাইপার’ ছবিগুলো।

No comments:

Post a Comment