Review:

দুনিয়াজোড়া ভার্চুয়াল ফুটবল গেইমভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে ২৭ সেপ্টেম্বর বাজারে এসেছে ইলেক্ট্রনিক আর্টস (ইএ)-এর ফুটবল গেইম ফিফা-এর সর্বশেষ সংস্করণ ফিফা ১৭।
যা যা নতুন-
ফ্রস্টবাইট গেইমিং ইঞ্জিনে নির্মিত ফিফা ১৭-এর সবচেয়ে লক্ষণীয় দিক হচ্ছে এর দুর্দান্ত গ্রাফিক্স আর উন্নততর গেইমপ্লে। ফটোরিয়ালিস্টিক প্লেয়ার মডেল, প্লেয়ার ও মাঠের ক্ষেত্রে আনা আরও বাস্তবধর্মী অ্যানিমেশন,
স্টেডিয়াম রেন্ডারস আর লাইটিং গেইমটির আবেদন বাড়িয়ে তুলেছে অনেকটুকু।
গেইমপ্লে-এর দিক থেকে পূর্ববর্তী গেইম ফিফা ১৬-এর প্রায় সব ঘাটতিই পূরণ করেছে ফিফা ১৭। খেলোয়াড়, বল ও মাঠের মধ্যে খেলার গতি ও শক্তির ধারা অব্যাহত রাখতে কলিশন ডিটেকশন সিস্টেম সম্পর্কিত ত্রুটি কাটিয়ে উঠা হয়েছে গেইমটিতে। এ ছাড়াও গেইমটির পাসিং সিস্টেমের ডিফিকাল্টি লেভেল এবং ডিফেন্ডারদের দক্ষতা বাস্তবের সঙ্গে সামঞ্জস্য রেখেই বাড়িয়ে তোলা হয়েছে।
ফিফা ১৭-তে 'সবচেয়ে আকর্ষণীয়' হিসাবে আনা হয়েছে 'দ্যা জার্নি' মোড। এ মোডে খেলোয়াড় ইংলিশ প্রিমিয়ার লিগে নবাগত 'আলেক্স হান্টার' চরিত্রে খেলবেন। এ রোল-প্লেয়িং মোডটি কিছুটা বাঁধাধরা কাহিনীভিত্তিক হলেও, মাঠ ও মাঠের বাইরে খেলোয়াড়ের সিদ্ধান্তই গড়ে দেবে চরিত্রটির ভবিষ্যৎ ক্যারিয়ার। এ ছাড়াও প্রতিটি ম্যাচের শুরুতেই গোটা দল অথবা আলাদাভাবে শুধু হান্টার চরিত্রটিকে নিয়ন্ত্রণের মধ্যে বাছাই করার সুযোগ পাবেন খেলোয়াড়রা। এর সঙ্গে কাটসিন, ভয়েস অ্যাক্টিং, চরিত্রগুলোর মুখের নড়াচড়া ও শব্দের মধ্যে ‘অসাধারণ সামঞ্জস্য ও আকর্ষণীয় স্ক্রিপ্ট’ গেইমটিকে নিয়ে গেছে অন্য উচ্চতায়।
ফিফা ১৭-এর আরও দুটি উল্লেখযোগ্য দিক হচ্ছে লিগ ও টুর্নামেন্টভেদে ভিন্ন ভিন্ন ধরনের আবহ ও স্বাদ, আর 'ফিফা আল্টিমেইট টিম' মেনুর খাপছাড়া ভাবের অবসান। পূর্ববর্তী গেইমগুলোর বিভ্রান্তিকর অবস্থা কাটিয়ে ওঠার পাশাপাশি এ গেইমে আল্টিমেট টিম টিউটোরিয়াল খেলোয়াড়দের জন্য এ অভিজ্ঞতাকে অত্যন্ত সহজবোধ্য করে তুলেছে। এ ছাড়াও এতে রয়েছে নতুন কিছু আক্রমণাত্মক ও রক্ষণাত্মক স্কিল চ্যালেঞ্জ, আর সব মোডেই সমান অর্থবহ বুদ্ধিদীপ্ত কমেন্টারি সিস্টেম প্রতিটি ম্যাচকে করে তুলবে আরও 'প্রাণবন্ত'।
ঘাটতি-
এতসব দুর্দান্ত ফিচারের মধ্যেও একটি দিক দিয়ে ঘাটতি রয়েই গেছে গেইমটির, আর তা হলো কাস্টমাইজেশন সুবিধা। অন্যান্য আল্টিমেইট টিম সংস্করণগুলোর মতোই এতে খেলোয়াড়রা নিজ দলের জন্য লোগো, স্টেডিয়াম ও জার্সি ডিজাইন করতে পারছেন না। এ ছাড়াও ক্যারিয়ার মোডে ক্যারেক্টার কাস্টমাইজেশন ব্যবস্থার অভাব থাকায় ম্যানেজার হিসেবে ১০ থেকে ১২টি প্রি-লোডেড হেডের মধ্য থেকে বাছাই করতে বাধ্য হবেন খেলোয়াড়রা, যা ক্রীড়াভিত্তিক গেইমের ক্ষেত্রে বর্তমান মান বিবেচনায় কিছুটা হতাশাজনক।
সবদিক বিবেচনায় প্রাপ্তির দিক দিয়ে এখন পর্যন্ত সবচেয়ে সেরা ও সুনির্মিত ফুটবল গেইমের জায়গা অনায়াসে দখল করে নিয়েছে ফিফা ১৭। উন্নততর ভিজুয়াল, নিখুঁত গেইমপ্লে এবং 'দ্যা জার্নি মোড' - প্রতিটি ক্ষেত্রেই অনবদ্য অর্জনই বলে দেয় ভার্চুয়াল ফুটবল দুনিয়ায় দাপটের সঙ্গে রাজত্ব করতেই এসেছে ফিফা ১৭।
নির্মাতা প্রতিষ্ঠান- ইএ কানাডা
নির্মাতা প্রতিষ্ঠান- ইএ কানাডা
প্রকাশক- ইএ স্পোর্টস
রেটিং-
ফোর্বস: ৮.৯/১০
গেইমস্পট: ৯/১০
আইজিএন: ৮.৪/১০
ডিজিটাল স্পাই: ৪/৫
গেইম ইনফর্মার: ৮.৭৫/১০
রেটিং-
ফোর্বস: ৮.৯/১০
গেইমস্পট: ৯/১০
আইজিএন: ৮.৪/১০
ডিজিটাল স্পাই: ৪/৫
গেইম ইনফর্মার: ৮.৭৫/১০
No comments:
Post a Comment